কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোনও ফোন
কিছু কিছু এসএমএস পরে আর হাসবেনা এই মন
কোনও কোনও ঠিকানায় লিখবনা আর কোনও চিঠি
কোনও কোনও গলিতে করবেনা মন হাঁটাহাঁটি
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোনও ফোন
খুঁজবোনা আমি ...খুঁজবেনা মন ...খুঁজবেনা এই চারপাশ
কখনও রঙিন ...কখনও ধূসর ...কখনও নীল আকাশ
জেনেছি আমি ...জেনেছে এ মন ...জেনেছে চারপাশ
যাবেনা ফেরানো ...তবুও ফেরানোর ...মিছে আশ্বাস
অনেক আড্ডায় ...অনেক হাসিতে ...হয়না খোঁজা সেই মুখ
হারানোর বেদনা পিছু ফেলে ...সমসাময়িক সুখ
অনেক একায় ...অনেক ভিড়ে ...তোকে খুঁজি ফিরি
একটু দাঁড়া ...আসছি আমি ...নাহয় হচ্ছে একটু দেরি
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোনও ফোন
কিছু কিছু এসএমএস পরে আর হাসবেনা এই মন
কোনও কোনও ঠিকানায় লিখবনা আর কোনও চিঠি
কোনও কোনও গলিতে করবেনা মন হাঁটাহাঁটি
কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোনও ফোন ...
