
বেশ খানিকটা সময় বসে থাকলাম, বেশ খানিকটা সময়, অনভ্যাসে যা হয় আরকি। ভাবলাম মাথাটা একটু খালি করা দরকার...এম্নিতেই সারাদিন রোজা রেখে ক্লান্ত আর ঘুম বাবাজি পারতেসেনা চোখ এর পাতাগুলা ফেভিকল দিয়া জোড়া লাগায়া দেয়...কিন্তু নাহ, শরীর এলিয়ে দিলে চলবে কেন? ফ্রিজ থেকে আইস্ক্রিম বের করে খেতে বসলাম আর মাথার ভিতরের কলকব্জাগুলো কে চালু করে দিলাম পুরোদমে...স্মৃতি অনেক মারাত্মক একটা জিনিস...কখন হারিয়ে যাই, কখন আনমনে হাসি আর কখন যে চোখের কোনে পানি চলে আসে...অদ্ভুত...এইতো সেদিনই তো অচেনা মুখগুলো প্রথমবারের মত দেখলাম...স্রেফ অনলাইনে পরিচয় অথচ দেখা হবার পর মনে হচ্ছিল কত্ত দিনের চেনা...হাসি, আড্ডা, ছবি তুলাতুলি, ইচ্ছেমত প্লেট ভর্তি করে ব্যুফে...
আর হ্যাঁ...
মাথায় হলুদ স্পাইক চুল...স্ট্রাইপ লাল টি শার্ট...কাল প্যান্ট...দুহাত পেছনে দিয়ে দুষ্ট হাসি দিয়ে তাকিয়ে ছিল আমাদের দিকে...আমাদের দরিদ্র আইকন বয়...কেক হয়ে তাকিয়ে ছিল...আর আমরা কাটাকুটি করে খেলাম...৫ম জন্মদিন...আর আজকেই...আরেক মহেন্দ্রক্ষন...দরিদ্র পা দিল তার ৬ষ্ঠ বছরে...সফল ভাবেই স্ব-মহিমায়, স্ব-গৌরবে...।

[Image from last Birthday Party
]সবসময় বলি, বলব...তোমাদের ভালবাসায়...শুধুমাত্র তোমাদের ভালবাসায় ভর করে দরিদ্র এগিয়ে যায়, যাচ্ছে, যাবে...তোমরা আমাদের সাথেই থেকো...যেভাবে ছিলে...দেখা হবে পথে, বিপথে, অনলাইনে...দরিদ্রতে...
জন্মদিন শুভ হোক দরিদ্র.কম



















HaPpY BiRtHdAy DORIDRO.COM
News